খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি গণফোরামের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন গণফোরাম নেতারা।
একই সঙ্গে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে পরিবারের আবেদন সরকার নাকচ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বুধবার (১২ মে) দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ এবং গণফোরামের মুখপাত্র সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। রাজনৈতিকভাবে তাকে হেয় করার জন্য অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। বিদেশে উন্নত চিকিৎসার জন্য অনুমতি চাওয়া হলেও অনুমতি মেলেনি। তার সঙ্গে প্রহসন করা হচ্ছে। এটি স্বাধীন দেশে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন তারা।
বার্তাবাজার/নব