শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী ফেরিতে যাত্রীদের চাপে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ-পরান বাংলাবাজার ঘটে ভিড়ার আগ মূহুর্তে যাত্রীদের চাপে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ১১ টার দিতে এ ঘটনা ঘটে।
ঘাট ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে যাত্রী বোঝাই করে শিমুলিয়া ঘাট থেকে রো রো ফেরি শাহ-পরান ছেড়ে আসে। বেলা সাড়ে ১১ টায় বাংলাবাজার ৩ নং ফেরি ঘাটে আসে। যাত্রীরা নেমে গেলে দেখা যায় আনচুর মাতুব্বর নামের এক ১৫ বছরের কিশোর ফেরিতেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ এসে আনচুরের মরদেহ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে অতিরিক্ত যাত্রী ও প্রচন্ড গরমের কারণে আনচুরের মৃত্যু হয়েছে। আনচুরের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় পুলিশ আনচুরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহত আনচুর শরীয়তপুরের নাড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে। তারা লকডাউনের মধ্যে ঈদ করতে গ্রামের বাড়ি শরীয়তপুর আসছিল।
বার্তাবাজার/ভিএস