পাশের দেশে চিতার আগুন নিভছে না, সতর্ক থাকতে হবে: শিল্পমন্ত্রী
পাশের দেশে চিতার আগুন নিভছে না, সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি বলেন, করোনার প্রভাবে সারা বিশ্ব আজ লন্ডভন্ড। আমাদের পাশের দেশ হিমশিম খাচ্ছে। সেখানে চিতার আগুন এখনও নিভছে না। এই বিষয়গুলো মাথায় রেখে সৌদি আরবের মতো দেশ ধর্মীয় বিষয়গুলো শিথিল করে দিয়েছে। সামনে ঈদ, তাই সেই বিষয়গুলো আমাদের মাথায় রেখে জীবন-জীবিকা পালন করতে হবে। নয়তো বিপদ আমাদের পিছু ছাড়বে না।
আজ বুধবার সকালে নরসিংদী চেম্বার অব কর্মাসের উদ্যোগে মুসলেহ উদ্দিন স্টেডিয়ামে এক হাজার গরীব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমরা করোনার প্রথম ঢেউ মোকাবিলা করেছি। দ্বিতীয় ঢেউ সবাই মিলে মোকাবিলা করতে হবে। সরকার অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন জনগণকে সচেতন হতে হবে।’
বার্তাবাজার/পি