মাইক্রোবাসের ধাক্কায় র‍্যাব সদস্যসহ নিহত ২

গাজীপুর সদর উপজেলার ঢাক-ময়মনসিংহ মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় র‍্যাবের সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

আজ বুধবার (১২ মে) সকালে ভবানীপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- র‍্যাব-৪-এর সার্জেন্ট খাইরুল ইসলাম ও স্থানীয় ভবানীপুর এলাকার আমির আলীর ছেলে লিটন মিয়া।

গাজীপুর ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, গাজীপুরের ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের র‍্যাব-৪ সদস্যদের গাড়ি বিকল হয়। গাড়িটি মহাসড়কের পাশে রেখে মেরামত করা হচ্ছিল। এ সময় পেছন থেকে মাইক্রোবাস এসে গাড়িটিকে ধাক্কা দেয়। এতে গাড়ি মেরামতকারী লিটন ঘটনাস্থলেই মারা যান।

মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম বলেন, ৪ জন র‍্যাব সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় মাওনা আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা খাইরুলকে মৃত ঘোষণা করেন। ২ জনের মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর