আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকরা পেল ঈদ বস্ত্র ও নগদ অর্থ

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ মে) সকালে পৌরসভার কুসুমদি গ্রামে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না তার নিজস্ব অর্থায়নে এসব বিতরণ করেন। প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে এ সুবিধা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না’র মাতা মোসা. চেয়ারননেছা, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর খাঁন মিজানুর রহমান, উপজেলা কৃষকলীগ নেতা শেখ ছিদ্দিকুর রহমান, আজিম মিয়া প্রমুখ।

এবিষয়ে অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না জানান, ‘উৎসবে-দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন করোনাকালীন সংকটময় পরিস্থিতিতে অসহায়দের পাশে দাঁড়াতে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র এবং সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র নির্দেশে সাধ্যমতো চেষ্টা করেছি অসহায় প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়াতে।’

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর