শুধু রাজনৈতিক কারণে বিরোধী দলের লোকজনকে গুম ও নিখোঁজ করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১২ মে) দুপুরে বনানীতে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব।
এসময় বিএনপি মহাসচিব আরো বলেন, ‘এখন আর দেশে কেউ নিরাপদ নয়’।
বার্তাবাজার/ভিএস