শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মানবিক বলেই দণ্ডপ্রাপ্ত আসামি খালেদা জিয়াকে জেলের বাইরে এনে মুক্তভাবে সুচিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মানবিক কারণে মুক্তি দিয়েছেন। বিএনপি আন্দোলন করে নয়।
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার নিষ্ঠুর ও অমানবিক আচরণ করেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে প্রত্যাখ্যান করে এ মন্তব্য করেন কাদের।
বুধবার (১২ মে) ওবায়দুল কাদের সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির রাজনীতি যে কতটা প্রতিহিংসাপরায়ণ, বিদ্বেষপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। জাতির পিতার হত্যা দিবসে বেগম জিয়ার ভুয়া জন্মদিন পালনই তার প্রমাণ।
যারা ১৫ আগস্ট স্বপরিবারে জাতির পিতা, অবলা নারী ও শিশু হত্যার জঘন্য ঘটনাকে বিদ্রুপ করে ভূয়া জন্মদিন পালন করে তা কোন ধরনের মানবিকতা, জাতির কাছে প্রশ্ন রাখেন সেতুমন্ত্রী।
চিকিৎসার নামে লন্ডনে গিয়ে সরকারবিরোধী অপকর্ম করার সুযোগ না পাওয়ায় বিএনপি নেতারা এখন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বার্তাবাজার/নব