২০১৬ সালে চটগ্রামের আলোচিত মিতু হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গ্রেফতার দেখানো হয়নি। নতুন মামলা হলে বাবুল আক্তার এক নম্বর আসামি হবেন। তারপর তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।
বুধবার (১২ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বনজ কুমার মজুমদার বলেন, বাবুল আক্তারকে আজ গ্রেফতার দেখানো হবে এবং আগের মামলা ফাইনাল রিপোর্ট দেবে পুলিশ। মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করবেন। এজাহার প্রস্তুত করা হয়েছে।
পিআইবি প্রধান বলেন, মিতু হত্যায় আজ আগের মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে, যে মামলার বাদী ছিলেন বাবুল আক্তার নিজেই। এরপর আজ পাঁচলাইশ থানায় একটি মামলা হবে। বাবুল আক্তার গ্রেফতার না। নতুন মামলা হলে বাবুল আক্তার এক নম্বর আসামি হবেন। তারপর তাকে গ্রেফতার দেখানো হবে, মঙ্গলবার (১১ মে) আগের মামলার বাদী হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আইন অনুযায়ী বাদীকে গ্রেফতার করা যায় না।
মঙ্গলবার রাতে পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাইমা সুলতানা বলেন, মঙ্গলবার মিতু হত্যা মামলার বাদী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআইতে ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদে পিবিআই স্ত্রী হত্যায় বাবুলের সংশ্লিষ্টতা পেয়েছে তদন্তকারী দল। তাই তাকে পিবিআই হেফাজতে রাখা হয়েছে। মামলার তদন্তের বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।
বার্তাবাজার/পি