যেভাবে মানুষ বাড়ি গেল তা মর্মাহত করেছে: স্বাস্থ্যমন্ত্রী

চায়না সরকারের সাথে আলোচনা চলছে যাতে এই ভ্যাকসিন বাংলাদেশ আরো পেতে পারে; জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঈদের সময় যেভাবে মানুষ বাড়ি গেল তা মর্মাহত করেছে, সরকার সুরক্ষিত রাখার চেষ্টা করেছিল, কিন্তু যে যেভাবে পেরেছে মানুষ বাড়ি চলে গেছে।

তিনি জানান, টিকা হস্তান্তর শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সব জনগোষ্ঠীকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে। জুন-জুলাইয়ের মধ্যে সিনোফার্ম ভ্যাকসিনের আরও ডোজ আনা যায় কিনা সে চেষ্টা করা হচ্ছে।

এসময় ররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্লিয়ারেন্স না পাওয়ায় চীনের টিকা কেনার সিদ্ধান্ত নিতে সময় লেগেছে, এখানে কাউকে দোষারোপ করার সুযোগ নেই।

এদিকে, করোনা মোকাবিলায় এই সহযোগিতা বাংলাদেশ ও চীনের সুম্পর্কের মাইলফলক; বলেছেন চীনের রাষ্ট্রদূত।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর