বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৪৪৪ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে ৭ লাখ ১০ হাজার ১২২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বুধবার (১২ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩ লাখ ২২ হাজার ৮০৬ জন। করোনায় মোট মারা গেছেন ৩৩ লাখ ৩১ হাজার ১২৭ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৫০ হাজার ১১৫ জন। মারা গেছেন ৫ লাখ ৯৬ হাজার ৯৪৬ জন।

যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন।

এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৫২ লাখ ৮৫ হাজার ৪৮ জন। মারা গেছেন ৪ লাখ ২৫ হাজার ৭১১ জন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে স্পেন এবং দশে রয়েছে জার্মানি।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন ও মারা গেছেন ১২ হাজার ৫ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৩২১ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর