ভারতে মৃত্যুর মিছিল চলছেই, একদিনে মৃত্যু ৪ হাজার ২০৫

মহামারি করোনায় বিপর্যস্ত ভারত। প্রতিদিন মৃত্যুর মিছিল চলছেই। গত কয়েকদিনে কিছুটা কমতির দিকে থাকলেও বুধবার ফের বেড়েছে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যা একলাফে ৪ হাজার ২০০ ছাড়িয়েছে। অন্যদিকে দৈনিক সংক্রমণের সংখ্যাও ফের বেড়ে দাঁড়িয়েছে সাড়ে তিন লাখের কাছাকাছি।

বুধবার (১২ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন। যা মঙ্গলবারের তুলনায় প্রায় ১৯ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ৯৩৮ জনে।

গত শনিবার ও রোববার করোনায় আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যু ছাড়িয়েছিল ৪ হাজারের গণ্ডি। তবে সোমবার ও মঙ্গলবার সেই সংখ্যা বেশ কিছুটা কমে এলেও বুধবার ফের চার হাজার ছাড়িয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ২০৫ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ১৯৭ জনে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর