দেশে পৌঁছেছে চীনের দেয়া উপহারের সিনোফার্মের ৫ লাখ ডোজ করোনা টিকা। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছায় এসব টিকা।
সকাল ১১টায় আনুষ্ঠানিক হস্তান্তর করার কথা রয়েছে।
১২ ঘণ্টা ভ্রমণের পর বিমান বাহিনীর ১৩ জন এয়ার ক্রু, সি-১৩০ পরিবহণ বিমানে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা ও এডি সিরিঞ্জসহ পৌঁছায়।
এসময় বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাদ উপস্থিত ছিলেন। এই টিকা তেজগাঁওয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সংরক্ষণাগারে রাখা হবে।
বিশ্বের আরও ৮০টি দেশে টিকা পাঠাচ্ছে করোনা মোকাবিলায় সফল চীন।
বার্তাবাজার/পি