বরিশালগামী চার নৌযানে ১১০০ যাত্রী, ফেরত পাঠালো পুলিশ

বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়া চারটি নৌযানসহ ১১০০ যাত্রীকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ। মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জের ৫নং ঘাট থেকে তাদের আটক করে নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানায়, করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সারাদেশে লকডাউন ঘোষণা করার পরেও ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষকে ফেরানো যাচ্ছে না। তারা বাড়ি ফিরতে অতিরিক্ত ভাড়ায় বাল্কহেডসহ বিভিন্ন নৌযান ভাড়া করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। এমন অভিযোগে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশ অভিযান শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি শহিদুল ইসলাম বলেন, ডেমরা, সারুলিয়া ও রূপগঞ্জ হতে যাত্রী নিয়ে নৌযানগুলো বরিশাল ও হিজলার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার রাত ১২টায় শীতলক্ষ্যা নদী থেকে বাল্কহেডসহ চারটি নৌযান জব্দ করা হয়। আর চালকদের সতর্ক করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। পরে যাত্রীদের ফেরত পাঠানো হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর