রাজধানীর আরামবাগে রাসেল (২০) নামে এক যুবক তার বন্ধুর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আরামবাগের একটি প্রেসে কাজ করা রাসেল একই এলাকায় ববসাব করতেন।
মঙ্গলবার (১১ মে) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হৃদয় ও সামন নামে দুই যুবককে আটক করে মতিঝিল থানায় নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১মে) রাত সাড়ে ৮টায় দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য সামন ও হৃদয় নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের মতিঝিল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এদের মধ্যে সামন নিহত রাসেলের সাথে কাজ করেন।
তিনি জানান, পূর্ব শত্রুতার কারণে আরামবাগ হাইস্কুলের অদূরে রাত সাড়ে আটার দিকে শাকিলের সাথে রাসেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেলের পেটে ছুরিকাঘাত করে শাকিল পালিয়ে যায়। ১০/১২ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। তার জের ধরে শাকিল রাসেলকে ছুরিকাঘাত করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
এর আগে রোববার (৯ মে) রাতে উত্তরায় শাকিল নামের এক বন্ধুকে প্রেমিকাসহ ডেকে নিয়ে হত্যা করে তারই বন্ধু ভুঁইয়া সাব্বির।
বার্তা বাজার/এসজে