সোনারগাঁয়ের রিসোর্ট কাণ্ডে মামলার আসামি সানি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রিসোর্ট কাণ্ডে হেফাজত নেতা মামুনুল হক নারীসহ অবরুদ্ধ হওয়ার পর হেফাজত নেতাকর্মীদের হামলার মামলা ও একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী সানিকে (৩০) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (১০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ি মজলিশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সানি উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ গ্রামের রোস্তম আলীর ছেলে।

সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হেফাজতের মামলার অন্যতম আসামি সানি পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। হেফাজতে ইসলামের হামলার ঘটনায় দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের পুলিশি রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে। তার নামে সোনারগাঁ থানায় আগ্নেয়াস্ত্র, ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও হেফাজতে ইসলামেরসহ ১০টি মামলা রয়েছে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর