সরকার চায় বেগম জিয়া তিলে তিলে মারা যান: গয়েশ্বর

খালেদা জিয়ার কিছু হলে সরকারকে জবাব দিতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই সরকার চায় এভাবেই বেগম জিয়া তিলে তিলে মারা যান।

মঙ্গলবার (১১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁতী দলের উদ্যোগে খালেদা জিয়া’র সুস্থতা কামনা করে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। সরকারের প্রতিহিংসার শিকার হয়ে তিনি দীর্ঘদিন কারাবন্দি। এখন তার উন্নত চিকিৎসা দরকার। কিন্তু তাকে বিদেশে চিকিৎসার অনুমতি সরকার দিচ্ছে না।

বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, আওয়ামী লীগ নেত্রীর বিদেশে চিকিৎসার বাধা না থাকলে খালেদা জিয়া’র বাধা কেন। তাঁর কিছু হলে সরকারকে জনগণের রোষানলে পড়তে হবে। এর জবাব তাদেরকে একদিন না দিন দিতেই হবে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, এখনও সময় আছে দুর্নীতি ছাড়েন, জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিন। কোনো গোষ্ঠী বা ব্যক্তি ক্ষমতা দখল করে টিকে থাকতে পারেনি।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর