সুতা ব্যবসার আড়ালে চালাতো রমরমা মাদক ব্যবসা!

কিশোরগঞ্জের ভৈরবে গাঁজাসহ গ্রেফতার হয়েছেন মজিবুর (৪০) নামের এক ব্যক্তি। তার বাড়ি শহরের লক্ষীপুর এলাকার। সুতা ব্যবসা করার আড়ালে রমরমা মাদক ব্যবসা চালাতেন তিনি।

মঙ্গলবার (১১ মে) রাতে শহরের শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেট থেকে ৪ কেজি গাঁজাসহ মজিবুরকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।

পুলিশের সূত্র থেকে জানা যায়, রাজধানী ঢাকা, ভৈরব ও কুলিয়ারচরে একাধিক মাদক মামলার আসামি এই মজিবুর। তিনি কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স, কখনো সুতার ব্যবসায়ী সেজে থাকেন। এক সময় দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করেছিলেন মজিবুর। এছাড়াও মজিবুর নিজেকে শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের সভাপতি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য বলে পরিচয় দিয়ে থাকেন। এসবের আড়ালেই মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন নিয়মিত।

ভৈরব থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রাত ৭ টার দিকে শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটে অভিযান চালিয়ে মজিবুরকে আটক করা হয়। পরে তার অফিস তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের বিশেষ ক্ষমতায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

পুলিশ সূত্র আরো জানায়, গত বছর ২০ কেজি গাঁজাসহ আটক হয়েছিলেন মজিবুর। গত ২৭ অক্টোবর ঢাকার খিলগাঁও এলাকা থেকে মজিবুরকে আটক করে ডিএমপির গোয়েন্দা বিভাগ। সে সময় মাদক বহনের অভিযোগে তার ব্যবহৃত প্রাইভেটকারটি জব্ধ করে পুলিশ। ওই বছরে ফের তাকে ৫ কেজি গাঁজাসহ আটক করে ভৈরব র‍্যাব ক্যাম্প সদস্যরা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর