হেফাজতের আন্দোলনের একমাসেরও বেশি সময় পরে বদলি করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহমেদকে।
মঙ্গলবার (১১ মে) রাতে তাকে নাসিরনগর থানার চাতলপার পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়েছে। অপরদিকে তার স্থলে বদলি করা হয়েছে চাতলপার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রঞ্জন কুমারকে
বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বলেন, এই বদলি একটি সাধারণ প্রক্রিয়া। স্বাভাবিক কারণেই জেলা পুলিশের এক আদেশে তাদেরকে বদলি করা হয়েছে।
এর আগে গত ২৬ এপ্রিল সদর থানার ওসি আব্দুর রহিমকে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করে পুলিশ সদর দপ্তর।
বার্তা বাজার/এসজে