ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

ঈদ উপলক্ষে নিজ শেকড়ের টানে ঘরে ফিরছে মানুষ। এর প্রভাবে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব পার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১১ মে) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার গোলচত্বর থেকে শুরু করে এলেঙ্গা বাসস্ট্যান্ডে হয়ে টাঙ্গাইল পর্যন্ত সড়কের প্রায় ৩০ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

এদিন দুপুরের পর থেকেই ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে। যত সময় বাড়ছে যানবাহনের চাপ ততই বাড়ছে। ট্রাক, মাইক্রোবাস, পিকআপভ্যানসহ বিভিন্ন ব্যক্তিগত গাড়িতে গাদাগাদি করে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। এতে করোনা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

এদিকে জেলায় গণ পরিবহন চলাচল করলেও বন্ধ রয়েছে দূরপাললার বাস চলাচল। এর ফলে পরিবহন সংকটে পড়েছে যাত্রীরা। এমতাবস্থায় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ও মোড়ে যাত্রীরা গাড়ির জন্য অপেক্ষা করছেন। দীর্ঘ সময়েও গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি ইয়াসির আরাফাত জানিয়েছেন, বৃষ্টি কারণে উভয় লেনে প্রচুর সংখ্যক পণ্যবাহী যানবাহনের প্রচুর চাপ রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর