দেশের মানুষের ওপর আল্লাহর বিশেষ রহমত আছে বলে মন্তব্য করেছেন দেশের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। এই করোনা থেকে একমাত্র আল্লাহই মুক্তি দিতে পারেন বলেও তিনি বিশ্বাস করেন।
মঙ্গলবার (১১ মে) ফতুল্লা খান সাহেব ওসমান আলী জাতীয় স্টেডিয়ামের পাশে করোনাকালে ক্ষতিগ্রস্থ গণপরিবহন শ্রমিকদের মাঝে ব্যক্তিগত আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এই মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, আমি বিশ্বাস করি, এই দেশের ওপর, দেশের মানুষের ওপর আল্লাহর বিশেষ রহমত আছে। লকডাউনে সবচেয়ে দুর্ভোগের মধ্যে আছেন পরিবহন শ্রমিকরা। কারণ গণপরিবহন বন্ধ থাকায় তারা বেকার হয়ে পড়েছেন। এই বিশাল শ্রমিক জনগোষ্ঠীরও পরিবার রয়েছে। অথচ তাদের পাশে এখনো কাউকে দাঁড়াতে দেখলাম না।
করোনাকালে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়য়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার তার সাধ্য অনুযায়ী করছে। কিন্তু আমরা নিজেদের সচেতন করে তুলতে পারছি না। প্রতিটি এলাকার সামর্থ্যবানরা যদি তাদের সাধ্য অনুযায়ী অভাবগগ্রস্তদের পাশে দাঁড়ায়, তবে আমরা এই যুদ্ধে জয়ী হবই।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।
বার্তা বাজার/এসজে