আসন্ন ঈদ উপলক্ষে করোনা সংক্রমণ রোধে সরকার দূরপাল্লার বাস চলাচলে নিষেধাজ্ঞা দিলে আটকানো যায়নি ঘরমুখো মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা বেছে নিয়েছে বিকল্প ব্যবস্থা। এখন তারা মাইক্রোবাস, প্রাইভেটকার ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে ঢাকা ত্যাগ করছেন।
এদিকে গণপরিবহণ জেলায় চলাচল করলেও দূরপাল্লার বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে বিকল্প পন্থায় ঘরমুখো মানুষের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া। অধিকাংশ মানুষ ঘরে ফেরার কারণে রাজধানী ঢাকার চিত্র উল্টে যেতে শুরু করেছে। চিরচেনা ঢাকা এখন অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে।
মঙ্গলবার (১১ মে) রাতে রাজধানীর মহাখালী, উত্তরা, ধানমন্ডি, তেজগাঁও, রমনা, শাহবাগ ও নিউমার্কেটের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গত দু দিন আগেও যেসব রাস্তায় ভীষণ জ্যাম পড়ে থাকতে হতো। আজ সেসব রাস্তা অনেকটা ফাঁকা এবং জ্যাম কম।
একই চিত্র পর্যবেক্ষণ করা যায় রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজারে। এই এলাকায় রাত যত গভীর হয়, ততই মানুষের সংখ্যা বাড়তে থাকে। ক্রেতা-বিক্রেতায় জমজমাট হয়ে উঠে। কিন্তু এখন সেখানে মানুষের উপস্থিতি খুবই কম।
বার্তাবাজার/ই.এইচ.এম