চাঁদপুরে নতুন একদল প্রতারকের সন্ধান পেয়েছে পুলিশ। তাদেরকে অভিনব এই প্রতারণার দায়ে আটক করেছে। মঙ্গলবার (১১ মে) ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে চক্রটির ৬ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁদপুর শহরের ট্রাকঘাট নাজমুল পাটওয়ারীবাড়ির জিহান পাটওয়ারীর স্ত্রী তাসলিমা আক্তার জেরিন (২০), চট্টগ্রামের রাঙ্গুনীয়া থানার বাঙ্গালখালীয়া এলাকার মৃত আব্দুল বারেকের মেয়ে সাদিয়া বেগম (২৭), ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর বেপারীবাড়ীর মিন্টু বেপারীর স্ত্রী হাসিনা বেগম মুন্নি (৩৫), হাজীগঞ্জ রাজারগাঁও প্রধানিয়াবাড়ির সিরাজুল মোস্তফার মেয়ে আয়েশা আক্তার নিপা (১৯), ফরিদগঞ্জ উপজেলার শোভান মিজিবাড়ির মৃত ছেলামত মিজির ছেলে মোস্তফা (৪৫) ও একই উপজেলার উত্তর গোবিন্দপুর ইউনিয়নের খানবাড়ীর আরিফ খানের ছেলে কাজল খান (২২)।
জানা যায়, কৌশলে মোবাইল নাম্বার সংগ্রহ করে প্রেমের ফাঁদে পেলে এই চক্রের নারীরা নিরীহ পুরুষদের বিভিন্ন ভাড়া বাসায় ডেকে নিতো দেখা করার জন্য। সেখানে নানান কৌশলে তাদের নগ্ন ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখতো তারা। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে মোটা অংকের টাকা দাবি করতো চক্রের নারীরা।
মঙ্গলবার (১১ মে) দুপুরে চাঁদপুর মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার।
ত্নি জানান, অভিযোগকারীর বিষয়টি তদন্ত করে সত্যতা পায় পুলিশ। তাকে নষ্ট ফ্রিজ মেরামতের জন্য ড্রিম হাউস নামের বাসায় ডেকে নেন তাসলিমা আক্তার জেরিন। পরে জোরপূর্বক মাইনুল ইসলামের অশ্লীল ভিডিও ধারণ করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।
প্রতারণার শিকার মাইনুল ইসলাম চাদপুর মডেল থানায় মামলা দায়ের করে এই ঘটনায় অভিযুক্তদের সম্পৃক্ততা পাওয়ায় তাদেরকে আটক করা হয়।
বার্তা বাজার/এসজে