খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজনে কারাগার থেকে মুক্তি প্রদান করাই হবে সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ। খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে প্রেরণের জটিলতা অবসানে কারাগার থেকে মুক্তি প্রদানই হবে সরকারের কর্তব্য।
এ ছাড়া দীর্ঘদিনের কারাভোগের যন্ত্রনা থেকে মুক্তি লাভ করে খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তি অর্জন করবেন এবং তাঁর পরিবার উন্নত চিকিৎসার জন্য সকল ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারবেন।
স্বাধীন দেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা রাজনৈতিক ও আইনগত কুটচালে বাধাগ্রস্ত হলে তা হবে দেশবাসীর জন্য খুব ই মর্মান্তিক।
এহেন পরিস্থিতিতে সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি প্রদান করে সকল ধরনের অনিশ্চিয়তা, আশংকা ও উদ্বেগের অবসানে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার আজ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণমাধ্যমে উপরোক্ত বিবৃতি প্রদান করেন।
বার্তাবাজার/ই.এইচ.এম