প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল গতকাল টঙ্গীতে কিন্ডারগার্টেন শিক্ষকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
তিনি প্রায় এক হাজার শিক্ষকের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন। উপহার বিতরণকালে প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির শুরু থেকেই সরকার জনগণের পাশে রয়েছে। আমরা প্রতিবারের ন্যায় এবারো ঈদের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে নানা মানবিক সহায়তা কার্যক্রম গ্রহণ করছি।
ভবিষ্যতেও সরকারের এ সকল জনমুখী কর্মসূচি অব্যাহত থাকবে। গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ হেদায়েত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ই.এইচ.এম