সংঘর্ষে আহত গার্মেন্টস শ্রমিককে হাসপাতালে দেখতে গেলেন শ্রম প্রতিমন্ত্রী
গাজীপুরের টঙ্গীর মিল গেট এলাকায় হামীম গ্রপের একটি গার্মেন্টস কারখানায় গতকাল পুলিশের সাথে সংঘর্ষে আহত শ্রমিককে হাসপাতালে দেখতে যান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
সোমার (১০ মে) রাত সাড়ে দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গার্মেন্টস শ্রমিক কাঞ্চনকে দেখতে যান প্রতিমন্ত্রী।
হাসপাতাল সূত্রে জানানো হয় পুলিশের সাথে সংঘর্ষে আহত ১২ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেয়া হয়েছে। একজন হাসপাতালে ভর্তি আছেন।
শ্রম প্রতিমন্ত্রী চিকিৎসাধীন শ্রমিকের চিকিৎসার খোঁজখবর নেন তিনি। চিকিৎসা বিষয়ে উপস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখার নির্দেশ দেন। এছাড়াও চিকিৎসাধীন শ্রমিকের চিকিৎসার খরচ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় তহবিল হতে বহন করা হবে বলে ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকার উপমহাপরির্দক একে এম সালাউদ্দিন এবং কেন্দ্রীয় তহবিলের সহকারী শামীমা সুলতানা হৃদয়, হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য চিকিৎসকগণ এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গতকাল ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে হামীম গ্রুপের একটি কারখানার সামনে বিক্ষোভরত শ্রমিকদের সাথে সংঘর্ষে পুলিশসহ কয়েকজন শ্রমিক আহত হন।
বার্তাবাজার/ই.এইচ.এম