‘দুর্যোগ মোকাবিলায় সর্বদা জনগণের পাশে আছে সরকার’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে যে কোন দুর্যোগ মোকাবিলায় জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে আমরা অনেক বড় বড় দুর্যোগ মোকাবিলা করতে পেরেছি। করেনাকালীন সময়েও সরকার দেশের মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১১ মে) দিনাজপুরের বোঁচাগঞ্জ এলাকার নাফানগর এলাকায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি গিয়ে মানুষের খোঁজ খবর নেন। এসময় তিনি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলীসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৯ মে কালবৈশাখী ঝড়ে বোচাগঞ্জ উপজেলার নাফানগর ইউনিয়নের মুড়িয়ালা গ্রামে বেশ কিছু ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, গাছপালা উপড়ে পড়ে এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর