সৌদি আরবে ঈদ হবে বৃহস্পতিবার

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (১১ মে) চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে ৩০ রোজা পূর্ণ হবে। ৩০ রোজা পূর্ণ হওয়ায় কারণে ঈদ হবে বৃহস্পতিবার।

এর আগে সৌদিতে রমজান মাসের রোজা ৩০টি পূর্ণ হবে বলে জানিয়েছেন সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা ও সিনিয়র কাউন্সিলর শেখ আব্দুল্লাহ বিন আল ম্যানিয়া।

এই আলেমের বক্তব্য মতে, সৌদি আরবে বুধবার ৩০ রোজা অনুষ্ঠিত হবে। আর বৃহস্পতিবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। মঙ্গলবার (১১ মে) এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

আল ম্যানিয়া বলেন, রমজান ১৩ এপ্রিল শুরু হয়েছে, এটি বুধবার ১২ মে পর্যন্ত চলবে। রোজা ৩০টি হবে। এর কারণ মঙ্গলবার ৯ টা ৫৯ মিনিটে শাওয়াল (চাঁদের) জন্মরাত এবং মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে সূর্য অস্ত যায়, এর ১৩ মিনিট আগে ৬টা ৩৮ মিনিটে চাঁদ ডুবে যায়। এই কারণে মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব।

উল্লেখ্য, এবারই প্রথম সৌদি আরব জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে ঈদ পালন করছে। এর আগে এতকাল সৌদি জ্যোতির্বিদ্যা নয় বরং চোখের সামনে চাঁদ দেখা না দেখার উপর ভিত্তি করে ঈদের দিনের তারিখ ঘোষণা করত।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর