তাহিরপুরে ১৫শ’ পরিবার পেল নগদ অর্থ ও ঈদ উপহার
সুনামগঞ্জের তাহিরপুরে তিনটি ইউনিয়নের চল্লিশটি গ্রামের ১৫’শ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তাসহ ঈদ উপহার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) সকালে করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের বাড়িতে এ নগদ অর্থ ও ঈদ উপহার প্রদান করেন
উপজেলার কামড়াবন্দ গ্রামের কৃতি সন্তান সোহাগ ও তালবী এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী হাজী মো. কাঞ্চন মিয়া।
জানা যায়, উপজেলার বাদাঘাট উত্তর, বড়দল উত্তর ও বড়দল দক্ষিণ মোট তিনটি ইউনিয়নের সাধেরখলা, মাটিকাটা, জালালপুর, গুটিলা, মানিগাঁও, শিমূলতলা, পাতারগাঁও, ইউনূছপুর, বাদাঘাট,কামড়াবন্দসহ প্রায় চল্লিশটি গ্রামের কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পনের’শ পরিবারের প্রতি একজনকে নগদ এক হাজার টাকা এবং ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কাঞ্চন মিয়ার পিতা হাজী আবু তাহের, ভগ্নিপতি বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম, ছোট ভাই হাজী মো. কাউছার আহমদ প্রমুখ।
এইচ এম আবির/বার্তাবাজার/ই.এইচ.এম