মালয়েশিয়ায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার (১১ মে) চাঁদ না দেখা যাওয়ায় দেশটিতে ঈদুল ফিতর পালন করা হবে আগামী বৃহস্পতিবার (১৩ মে)। চলমান লকডাউনের মধ্যেও মালয়েশিয়ার মসজিদ ও সুরাওগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
মালয়েশিয়া কর্তৃপক্ষের বরাতে গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এ বছর ঈদ উপলক্ষে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হলেও স্বাস্থ্যবিধি মেনে ৫০ জনের মধ্যে সীমাবদ্ধ থেকে মসজিদ বা সুরাও’তে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেয়া হয়েছে। পাশাপাশি মসজিদে ঈদ জামাত আয়োজনের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বেশ কিছু শর্ত দেয়া হয়েছে। এসব নির্দেশনা না মানলে ‘আইনগত ব্যবস্থা’ নেয়ার কথা বলা হয়েছে।
আরবি পঞ্জিকা মেনে এক মাস রোজা পালন শেষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপন করবেন বিশ্বের মুসলমানরা। এটাই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। যদিও গত বছরের ন্যায় এবারও ঈদ এসেছে করোনাভাইরাস মহামারির মধ্যে ফলে মালয়েশিয়া জুড়ে প্রবাসীদের আনন্দের ঈদে মিশেছে বিষাদের ছায়া।
বার্তা বাজার/এসজে