নেতাকর্মীর মাঝে ঈদ উপহার বিতরণ করলেন ঢাকা ১৮ আসনের সাংসদ

করোনা সংকটে ঈদ উপহার নিয়ে নেতাকর্মীর পাশে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান। তিনি সম্পূর্ণ নিজ অর্থায়নে অসহায় নেতাকর্মীর মাঝে ঈদ উপহার ও নগদ অর্থের চেক বিতরণ করেন।

মঙ্গলবার (১১ মে) ৪৬৫ জন নেতাকর্মীর মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন। যা তিনি ব্যক্তিগত উদ্যোগে করেন। মোহাম্মদ হাবিব হাসান তার উত্তরার আহালিয়া নিজ বাসভবনে তৃণমূল নেতাকর্মীর মাঝে চেক ও নগদ অর্থ বিতরন করেন ।

এ সময় মোহাম্মদ হাবিব হাসান বলেন, “এখনও এলাকায় অনেক গরীব, অসহায়, দুস্থ মানুষ আছে। আমাদের সকলের উচিত এসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। শুধু ভোটের রাজনীতি নয়, ভোটার আইডি কার্ড দেখে নয়- প্রত্যেক দুস্থ মানুষকে সাহায্য করা উচিত”

মোহাম্মদ হাবিব হাসান বলেন- আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই ত্রাণ বিতরণ শুরু করেছি। আল্লাহ যতদিন সহায়তা দিবে, অসহায় মানুষের জন্য চাল, ডাল, আলু, লবন, তেল, সাবান, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যাদি সরবরাহ করবো, ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, আমি সবার জন্যেই কাজ করবো। মানুষের ভালবাসায় বেঁচে থেকে সুবিধামতো বিভিন্ন এলাকার কাউন্সিলরদের মাধ্যমে বিতরণ করবো। অত্র এলাকায় আমার সহযোগিতা ছিল এবং থাকবে। করোনার ভয়াবহতা শেষ না হওয়া পর্যন্ত আমার এ কর্মসূচী চলবে। আমি ভোটের রাজনীতিতে বিশ্বাসী নই। জনগণের সেবাই আমার মূল উদ্দেশ্য।

তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটার আইডি কার্ড দেখে নয়। গরীব অসহায় মানুষের সেবা করুন, সাহায্য দিন। তিনি সবাইকে বারবার হাত ধোঁয়া, পরিস্কার পরিছন্ন থাকা ও বাসা থেকে বের না হওয়ার নির্দেশনা দেন।

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত পথে এগিয়ে যেতে মানব কল্যাণে তিনি নেতাকর্মীরদের মাঝে এই ইদ উপহার বিতরণ করেন।

তানজীন মাহমুদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর