বগুড়ার শেরপুরে মানব সেবা সামাজিক সংগঠনের উদ্যোগে ১১ মে মঙ্গলবার সন্ধ্যায় হত দরিদ্র সুবিধা বঞ্চিত ২৩০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ আনন্দ সবার সাথে ভাগভাগি করতে এমন উদ্যোগ নিয়েছেন সংগঠনের সদস্যরা।
অত্র সংগঠনের সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মানব সেবা সামাজিক সংগঠনের উপদেষ্টা আব্দুস সালাম শাহিন, সাধারণ সম্পাদক শাহ মো. জ্যাকিবুল ইসলাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, এশিয়ান টিভির শেরপুর প্রতিনিধি মোত্তালিব সরকার, সাংবাদিক আবু বকর সিদ্দিক, সোলায়মান আলী বাবু, মিলন, মানব সেবা সামাজিক সংগঠনের সদস্য মো. ফুলবাবু, সোহাগ হোসেন, সোহেল ব্যাপারী, রিমন হোসেন, বদিউজ্জামান প্রমূখ।
রাশেদুল হক/বার্তাবাজার/ই.এইচ.এম