মালয়েশিয়াগামী ১৮ নারী-পুরুষ উদ্ধার, দালাল মা-মেয়ে আটক

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ নারী পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মা-মেয়ে দুই পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা জালিয়াঘাট এলাকার মোঃ রফিকের স্ত্রী রশিদা বেগম (৩৫) ও তার মেয়ে রাজিয়া (২০)।

আটককৃত পাচারকারী মা ও মেয়ে। ছবি-বার্তা বাজার

মঙ্গলবার (১১ মে) ভোর রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া জালিয়াঘাট এলাকায় রশিদার বসত বাড়িহতে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে উখিয়া কুতুপালং ক্যাম্পের ৫ জন বিভিন্ন ক্যাম্পের ১৩ জন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ হাফিজুর রহমান বলেন, মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু রোহিঙ্গা নাগরিক অবস্থানের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় ১০ জন নারী, ৩ পুরুষ , ৫ শিশুসহ দুই নারী পাচারকারী সদস্যকে আটক করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন পুলিশের এই কর্মকর্তা।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর