পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাযের জামাআত অনুষ্ঠিত হবে। উক্ত জামাআতসমূহে নিম্নোক্ত আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন।
প্রথম জামাআত: সকাল ৭টা
ইমাম: হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
দ্বিতীয় জামাআত: সকাল ৮টা
ইমাম: হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
তৃতীয় জামাআত: সকাল ৯টা
ইমাম: হাফেয মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
চতুর্থ জামাআত : সকাল ১০টা
ইমাম: মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
মুকাব্বির: জনাব মোঃ আতাউর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
পঞ্চম ও সর্বশেষ জামাআত: সকাল ১০.৪৫টা
ইমাম: হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন
মুকাব্বির: হাফেজ মোঃ শহীদুল্লাহ, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ
উপর্যুক্ত ৫টি জামাআতে কোন ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন
করবেন মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, মুফতী, ইসলামিক ফাউন্ডেশন।
বতর্মান করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ২৬.০৪.২০২১ খ্রি. তারিখে জারীকৃত বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লী ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
বার্তাবাজার/ই.এইচ.এম