নেছারাবাদে মন্ত্রীর নিজ তহবিল থেকে নগদ অর্থ প্রদান
পিরোজপুরের নেছারাবাদে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এ্যাড: শ.ম রেজাউল করিম এর সেচ্ছাধীন তহবিল হতে ৪৬ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ৩লক্ষ টাকা অনুদান দেয়া হয়েছে। অনুদান প্রাপ্ত ওইসব লোকেরা উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসঙ্গঠনের লোক।
মঙ্গলবার নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে বসে ওই টাকা বন্টন করে দেয়া হয়।
মন্ত্রীর পক্ষ থেকে ইউনও মো: মোশারফ হোসেন তার (মন্ত্রীর) দলের ওইসব শ্রেণী পেশার নেতাকর্মীদের হাতে অনুদানের টাকা তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দেন।
ক্যাটাগরিতে বরাদ্দকৃত তিন লক্ষ টাকা থেকে ৬, ৭ ও ৯ হাজার টাকা করে পৃথক পৃথক খামে ভরে নেতাকর্মীদের হাতে তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসেন জানান, মাননীয় মন্ত্রীর সেচ্ছাধীন তহবিল হতে এ উপজেলায় দলের ৪৬ জন লোকের তালিকা করে ৩ লাখ টাকা তিনটি ক্যাটাগরিতে ভাগ করে দেয়া হয়েছে।
নাছরুল্লাহ আল কাফী/বার্তাবাজার/পি