পাবনায় এমপির নিজ তহবিল থেকে নগদ অর্থ প্রদান
পাবনা সদর পৌর এলাকায় ৭শ জন অসচ্ছল মানুষের মাঝে ৩ লক্ষ ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
আজ মঙ্গলবার বিকেলে কলাবাগান মাঠপাড়া, আটুয়া, চাদাখাঁর বাশতলা এলাকায় এসব নগদ অর্থ প্রদান করেন তিনি।
এসময় এমপি প্রিন্স বলেন, করোনাকালীন সময় ঘরবন্দী মানুষের এই অর্থের মাধ্যেমে একটু হলেও উপকৃত হবে। তাই স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন,পৌর আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান রকি, বিপুল, রঞ্জু, পৌর ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হেলাল, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ লালু প্রমুখ।
মোঃ মাসুদ রানা/বার্তাবাজার/পি