টাঙ্গাইলে মার্কেটে ভ্রাম্যমান আদালতের জরিমানা

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শহরের বিপনি-বিতানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। শেষ মূহুর্তেও ক্রেতারা ভীড় জমাচ্ছে বিপনিগুলোতে। করোনা মহামারীর সময়ও স্বাস্থ্যবিধি পালনেও ক্রেতাদের মাঝে দেখা গেছে অনিহা। তারই ধারাবাহিকতায় জনসাধারণের স্বাস্থ্যবিধি যথাযথভাবে নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন।

এসময় শহরের বিপনিগুলোতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১১ মে) দুপুরে শহরের বিপনি বিতানগুলোসহ ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম।

অভিযান পরিচালনাকালে মাস্ক পরিধান না করার অপরাধে ৭ জনকে মোট ১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনসহ সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর