কলমাকান্দা সীমান্ত থেকে ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ১১,৮১,৯৩২/- টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)উপ অধিনায়ক মেজর নূরুদ্দীন মাকসুদ জানান, ১০ মে সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার ৫নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত সুবেদার মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১১৭০/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থান থেকে ভারতীয় স্কীন শাইন ক্রীম, হরলিক্স, জুনিয়র হরলিক্স, নিহার কোকোনাট হেয়ার ওয়েল, ৭ হেয়ার ওয়েল এবং কোলগেট টুথপেষ্ট জব্দ করা হয়।

জব্দকৃত চোরচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য ১১,৮১,৯৩২/- (এগার লক্ষ একাশি হাজার নয়শত বত্রিশ) টাকা।

জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।

রাজেশ গৌড়/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর