সাতক্ষীরার কালিগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ-২০২১ উদ্বোধন করা হয়েছে।
‘‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’’ স্লোগানে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় বসন্তপুর খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
ধান ও চাউল সংগ্রহ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
এসময় তিনি বলেন, এবার বোরোর বাম্পার ফলন হয়েছে। কৃষক যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান এজন্য স্বচ্ছতার সঙ্গে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। এক্ষেত্রে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।
বসন্তপুর খাদ্য গুদাম কর্মকর্তা মো. আবুল কালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার ইকবাল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. কামরুজ্জামান প্রমুখ। এসময় মিল মালিক, কৃষক, সুধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: প্রত্যেক কৃষক সর্বোচ্চ ৩ টন ধান দিতে পারবে এবং মোট ৬৮৭ টন ধান সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি