রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান

রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট জরিমানা আদায় করেছে।

মঙ্গলবার (১১ মে) দুপুরে রাজবাড়ীর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জমান এর নেতৃত্বে রাজবাড়ীর ধুলদি, জয়পুর বেকারি গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় ভাই ভাই বেকারিকে ভোক্তা আইন ২০০৯ এ-র ৫৩ ধারায় ৫০০০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় বিধি মোতাবেক খাদ্য সমগ্রী তৈরি ও বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করা হয়।

প্রসিকিউটর ছিলেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক। পেসকার মোঃ মনোয়ার হোসেন ও শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর একটি টিম। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর