ভোলার তজুমদ্দিন উপজেলায় ২৪ জন শিশু-কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ১২ জন কিশোরকে ১২টি সাইকেল বাকি ১২ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলা জামে মসজিদ প্রাঙ্গনে নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ করা হয়।
জানা যায়, তজুমদ্দিনে শিশু-কিশোরদের নামাজে আকৃষ্ট করতে উপজেলা জামে মসজিদ কর্তৃপক্ষ পুরুস্কার ঘোষণা দিয়ে ব্যতিক্রম প্রতিযোগীতার আয়োজন করেন। ঘোষণা অনুযায়ী ১৫ বছরের নীচে যেকোন কিশোর টানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করলে তাকে একটি করে সাইকেল পুরস্কার দেওয়া হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন প্রমূখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আরিফ হোসেন/বার্তাবাজার/পি