৬০০ অসহায় ব্যক্তির পাশে ঈদ উপহার নিয়ে দুবাই প্রবাসী কাজল
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রায় ৬০০ ব্যক্তির মাঝে বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে দুবাই প্রবাসী মাজহারুল ইসলাম কাজল।
গত শনিবার (৮ মে) থেকে ঘোড়াঘাট পৌর এলাকার নুরজাহানপুর, খন্দকারটোলা, আজাদমোড়, কাজীপাড়া ও হঠাৎপাড়া গ্রামের বিভিন্ন অসহায় ও দুস্থ ব্যক্তিদের মাঝে দুবাই প্রবাসী কাজলের স্থানীয় প্রতিনিধিরা এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
এর মধ্যে প্রায় ৪৫০ জন নারী এবং পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। পাশাপাশি ১৫০ জন অসহায় ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে চাল, ডাল, আলু, তেল এবং সেমাই-চিনি।
এসব ঈদ উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ঘোড়াঘাট পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজুম মনিরা, মোহাম্মদ আলী, আনোয়ারুল ইসলাম শিপন, শহীদ আলম, ফরিদ আলম, মোজাহিদুল ইসলাম এবং জিয়া প্রমুখ।
মো. লোটাস আহম্মেদ/বার্তাবাজার/পি