দেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন (ভ্যারিয়েন্ট) শনাক্ত হওয়ার কারণে চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।
মঙ্গলবার (১১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, দেশে করোনার ভারতীয় ধরন পাওয়া গেছে। এটা দেশে বড় ঝুঁকির কারণ হতে পারে। তাই আরও এক সপ্তাহ লকডাউন বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।
করোনার সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে দেশে লকডাউন জারি করে সরকার। ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। যা আগামী ১৬ মে পর্যন্ত চলবে।
করোনা পরিস্থিতির কারণে ঈদে লঞ্চ-ট্রেন এবং দূরপাল্লার বাস বন্ধ রাখা হয়েছে। তবেস্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতর বাস চালু করা হয়েছে। এক জেলার বাস অন্য জেলায় যেতে পারবে না।
বার্তাবাজার/নব