বেনাপোল সীমান্তে ৫টি পিস্তলসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১ টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । এ সময় বিজিবি কোন পাচারকারীকে আটক করতে পারিনি।

মঙ্গলবার (১১ মে) ভোরে সীমান্তবর্তী এলাকা অভয়বাশ নামক স্থান থেকে এই অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অস্ত্র ব্যবসায়ীরা ভারত থেকে অস্ত্র চালান এনে অভয়বাশ নামক স্থানে অপেক্ষা করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে এ চালানটি আটক করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত অস্ত্র-গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর