কোভিড ১৯ এর বিস্তার ও প্রার্দুভাবের ফলে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় কুড়িগ্রামের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ রুহুল আমিন,সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নিলুফা ইয়াসমিন, জেলার সিনিয়র তথ্য অফিসার নুরনবী খন্দকার, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি আহসান হাবীব নিলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লবসহ জেলার কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম কুড়িগ্রাম জেলার সার্বিক করোনা মোকাবেলায় প্রশাসনের অবস্থানের চিত্র গুলো তুলে ধরেন। পাশাপাশি জেলার কতজন মানুষকে বিভিন্ন সরকারি সহায়তা পৌঁছে দেয়া হয়েছে সেইসব চিত্রও তুলে ধরা হয় ।
সুজন মোহন্ত/বার্তাবাজার/পি