পন্টুনের তার ছিড়ে পদ্মায় ডুবে গেছে মাইক্রোবাস

নদীতে হঠাৎ প্রচন্ড ঝড়ো-বাতাস শুরু হওয়ায় সৃষ্ট ঢেওয়ের আঘাতে পন্টুনের তার ছিড়ে যায়। এ সময় পন্টুনের উপর থাকা কালো রংয়ের নোয়া মাইক্রোবাসটি ঝাঁকুনিতে নদীতে পড়ে যায়।

মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে ১১ টার দিকে ৫ নং ঘাটে এ দূর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

বেলা ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ডুবুরিরা মাইক্রোবাসটিকে সনাক্ত করে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং থানা ও নৌ-পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ডুবে যাওয়া মাইক্রোবাসটিকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর