ক্রীড়ার আড়ালে ইয়াবা ব্যবসা করতেন রনি!

সাধারণের লোক-চোখে তিনি একজন ক্রীড়া সংগঠক। স্থানীয় ইউনিয়নের ক্রীড়া সংক্রান্ত সব ধরনের কাজে নিজেই মাতব্বর। মানুষ জানে লাখপতি বাবার ছেলে রনি মস্ত বড় ক্রীড়া প্রেমিক। সু-কৌশলে ভাগিয়ে নেন উপজেলা রেফারি এসোসিয়েশনের সদস্য পদ। এছাড়াও দায়িত্ব পালন করেন “বড়হাতিয়া ক্রীড়া সংস্থা” নামক সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে।

বিভিন্ন সময় তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও ক্রীড়ার আড়ালে সেটি মুহূর্তে হারিয়ে যায়। উপজেলা রেফারি এসোসিয়েশনের সদস্য হওয়ার সুবাধে উপজেলার বিভিন্ন টুর্ণামেন্টে সহকারী রেফারি হিসেবে খেলা খেলা পরিচালনা করে আসছিল। অভিযোগ ছিল, মাদক সেবন করে খেলা পরিচালনা করাই রহস্যজনক আচরণ করতেন তিনি।

বলছি, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের তৈয়ব হাজির বাড়ির তৈয়ব শাহের পুত্র ইরফানুল হক ওরফে রনি (২৮) কথা।

অবশেষে পুলিশের ফাঁদে পড়ে শ্রীঘরে ঠাই হয়েছে কথিত ক্রীড়াবিদ রনির। গতকাল লোহাগাড়া থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মোটরসাইকেল থামিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসেন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করার সময় ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

আবদুল করিম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর