পাংশায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, গ্রেপ্তার ৬

রাজবাড়ী পাংশা পৌর এলাকার ৬ নং ওয়ার্ডের বাদশা কমিশনার ও কোরবান আলী চৌধুরীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭ জন।

সোমবার (১০ মে) ইফতারের পর পৌর এলাকার নারায়ণপুরে ঘটনাটি ঘটে। পরে রাতেই পাংশা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১১মে) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাংশা মডেল থানার এসআই আমজাদ হোসেন বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র মারা মারির এ ঘটনায় কোরবান আলী চৌধুরী বাদী হয়ে ২৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন যার মামলা নং ৭/৯৭

এজাহার সূত্রে আসামিরা হলেন। ১/ মোঃ আল-মামুন মন্ডল (৫০) পিতা- মোঃ রজব মন্ডল , স্থায়ী গ্রাম- নারায়নপুর (নিকাড়ীপাড়া), পাংশা, ২/ মিলন মন্ডল (৩৫) পিতা- রইচ মন্ডল , স্থায়ী : গ্রাম- নারায়নপুর (নিকাড়ীপাড়া) পাংশা, ৩/ সবুজ মন্ডল (৩২) পিতা- রইচ মন্ডল , স্থায়ী : গ্রাম- নারায়নপুর (নিকাড়ীপাড়া) পাংশা ৪/ মোঃ হান্নান আলী (৪০) পিতা- জাকির হোসেন , স্থায়ী : গ্রাম- নারায়নপুর (নিকাড়ীপাড়া) পাংশা ৫/ ফয়জাল হক (৫৫) পিতা- মোঃ রজব আলী মন্ডল , স্থায়ী : গ্রাম- নারায়নপুর (নিকাড়ীপাড়া) পাংশা ৬/ দাউদ মোল্লা (২৪) পিতা- আলিমুদ্দিন মোল্লা , স্থায়ী : গ্রাম- নারায়নপুর (নিকাড়ীপাড়া) পাংশা।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর