শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী

শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। রাজধানীতে শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। ঈদের আর মাত্র দুইদিন বাকি থাকায় অনেকেই গ্রামের বাড়ি চলে গেছেন। তাই রাজধানীর মার্কেটগুলোতে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কমতে শুরু করেছে।

মঙ্গলবার সকালে এক পশলা বৃষ্টির পর মিরপুর শাহ আলী শপিং কমপ্লেক্স, শাহ আলী সিটি সুপার মার্কেট এবং মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে ক্রেতাদের উপস্থিতি ছিল কিছুটা কম।

ঈদের আর মাত্র দুদিন বাকি। মার্কেটে ক্রেতা কম আসায় অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন বিক্রেতারা। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে মার্কেটে বাড়তে থাকে ক্রেতার উপস্থিতি। গত কয়েকদিন বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। তবে এখন বিক্রি অনেকটাই কমে যাবে বলে মনে করছেন তারা।

বিক্রেতারা জানান,’গত দুদিন ধরে কাস্টমার একটু একটু কমছে। মানুষ ঢাকা ছাড়ছে। আশাকরি আরো কিছু কাস্টমার পাওয়া যাবে।’

করোনা সংক্রমণের মধ্যেও গত কিছুদিন বিক্রি কিছুটা ভালো হলেও মার্কেটের অধিকাংশ দোকান ছোট আকারের হওয়ায় ক্রেতার চাপে স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে চলা সম্ভব হয়নি । ক্রেতার জানান,’বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসছি। করোনার কারণে দাম একটু বেশি।’

তবে ক্রেতারা বলছেন, স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরেই কেনাকাটা করতে মার্কেটে এসেছে তারা।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর