রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঈদ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নির্যাতিত নেতা কর্মীদের ঈদ উপহার প্রদান করা হচ্ছে।
নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ উপহার পৌছে দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক তুহিনুর রহমানের হাতে তারেক রহমানের উপহার তুলেদেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ফারজানা ইয়াসমিন লিপি।
এসময় মেহেদী হাসান তোতা, আলমগীর হোসেন, ছাত্রনেতা জামাল খান, মিজানুর রহমান লিমন, পলাশসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ভাবে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের বাড়ী বাড়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার পৌছে দেওয়া হচ্ছে।
মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/পি