ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে আগামী ২ জুন দেশ ছাড়বে ভারত। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে ভারত।
এ কারণে বেশ লম্বা সময় ভারতীয় দলকে ইংল্যান্ডে থাকতে হবে। ইতোমধ্যে ২০ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এদিক জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহরা ইংল্যান্ডে থাকায় তাদের পাবে না ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয়সারির দল নিয়ে যাবে ভারত।
এদিকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা যাবে শিখর ধাওয়ানকে। এছাড়াও কোচের দায়িত্বে দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে।
শ্রীলঙ্কা সফরে ভারতের সম্ভাব্য স্কোয়াড: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, দেবদূত পাডিক্কাল, ইশান কিশান, সূর্যকুমার যাদব, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নবদ্বীপ সাইনি, খলিল আহমেদ, চেতন সাকারিয়া, যুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব, রাহুল চাহার ও শ্রেয়াস আইয়ার।
বার্তাবাজার/নব